গীতালি — ৯৪
পথে পথেই বাসা বাঁধি,মনে ভাবি পথ ফুরালাে,কোন্ অনাদি কালের আশাহেথায় বুঝি সব পুরালাে।কখন দেখি, আঁধার ছুটেস্বপ্ন আবার যায় যে টুটে,পূর্বদিকের তােরণ খুলে।নাম ডেকে যায় প্রভাত-আলাে॥
আবার কবে নবীন ফুলেভরে নূতন দিনের সাজি।পথের ধারে তরুমূলেপ্রভাতী সুর ওঠে বাজি।কেমন করে নূতন সাথি।জোটে আবার রাতারাতি,দেখি রথের চূড়ার ’পরেনূতন ধ্বজা কে উড়ালাে॥
Comments
Loading comments…