গীতালি — ৯৬

জীবন আমার যে অমৃত।আপন-মাঝে গােপন রাখেপ্রতিদিনের আড়াল ভেঙেকবে আমি দেখব তাকে।তাহারি স্বাদ ক্ষণে ক্ষণেপেয়েছি তাে আপন মনে,গন্ধ তারি মাঝে মাঝেউদাস করে আমায় ডাকে॥

নানা রঙের ছায়ায় বােনা।এই আলােকের অন্তরালেআনন্দরূপ লুকিয়ে আছেদেখব না কি যাবার কালে।যে নিরালায় তােমার দৃষ্টিআপনি দেখে আপন সৃষ্টিসেইখানে কি বারেক আমায়দাঁড় করাবে সবার ফাঁকে॥

Comments

Loading comments…