গীতালি — ৯৭

সুখের মাঝে তােমায় দেখেছি,দুঃখে তােমায় পেয়েছি প্রাণ ভ’রে।হারিয়ে তােমায় গােপন রেখেছি,পেয়ে আবার হারাই মিলন-ঘোরে।চিরজীবন আমার বীণা-তারেতােমার আঘাত লাগল বারে বারে,তাই তাে আমার নানা সুরের তানেতােমার পরশ প্রাণে নিলেম ধরে॥

আজ তাে আমি ভয় করি নে আরলীলা যদি ফুরায় হেথাকার।নূতন আলােয় নূতন অন্ধকারেলও যদি বা নূতন সিন্ধুপারেতবু তুমি সেই তাে আমার তুমি,আবার তােমায় চিনব নূতন করে॥

Comments

Loading comments…