গীতালি — ৯৯
অন্ধকারের উৎস হতে উৎসারিত আলােসেই তাে তােমার আলাে।সকল দ্বন্দ্ব-বিবােধ-মাঝে জাগ্রত যে ভালোসেই তো তােমার ভালাে।পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে যেই গেহসেই তো তােমার গেহ।সমর-ঘাতে অমর করে রুদ্র নিঠুর স্নেহসেই তো তােমার স্নেহ।সব ফুরালে বাকি রহে অদৃশ্য যেই দানসেই তো তােমার দান।মৃত্যু আপন পাত্রে ভরি বহিছে যেই প্রাণসেই তাে তােমার প্রাণ।বিশ্বজনের পায়ের তলে ধূলিময় যে ভূমিসেই তাে স্বর্গভূমি।সবায় নিয়ে সবার মাঝে লুকিয়ে আছ তুমিসেই তাে আমার তুমি॥
Comments
Loading comments…