নারীর দান
চিত্রা
একদা প্রাতে কুঞ্জ তলেঅন্ধ বালিকাপত্রপুটে আনিয়া দিলপুষ্প মালিকা।কণ্ঠে পরি অশ্রু জলভরিল নয়নে;বক্ষে লয়ে চুমিনু তারস্নিগ্ধ বয়নে।কহিনু তারে “অন্ধকারেদাঁড়ায়ে রমণীকি ধন তুমি করিছ দাননা জান আপনি!পুষ্পসম অন্ধ তুমিঅন্ধ বালিকা,দেখনি নিজে মােহন কি যেতােমার মালিকা!”
Comments
Loading comments…