নীরব তন্ত্রী

চিত্রা

“তোমার বীণায় সব তার বাজে,ওহে বীণ্‌-কার,তারি মাঝে কেন নীরব কেবলএকখানি তার”?

“ভব-নদীতীরে হৃদি মন্দিরেদেবতা বিরাজে,পুজা সমাপিয়া এসেছি ফিরিয়াআপনার কাজে।বিদায়ের ক্ষণে শুধাল পূজারী,—দেবীরে কি দিলে?তব জুনমের শ্রেষ্ঠ কি ধনছিল এ নিখিলে?—কহিলাম আমি-সঁপিয়া এসেছিপূজা-উপহারআমার বীণায় ছিল যে একটিসুবর্ণ তার;যে তারে আমার হৃদয়বনেরযত মধুকরক্ষণেকে ক্ষণেকে ধ্বনিয়া তুলিতগুঞ্জন স্বর,—যে তারে আমার কোকিল গাহিতবসন্ত গান-সেইখানি আমি দেবতা চরণেকরিয়াছি দান।

তাই এ বীণায় বাজেনা কেবলএকখানি তার,—আছে তাহা শুধু মৌন মহৎপুজা-উপহার।”

Comments

Loading comments…