মরীচিকা

চিত্রা

কেন আসিতেছ মুগ্ধ মোর পানে ধেয়েও গো দিকভ্রান্ত পান্থ, তৃষার্ত্ত নয়ানেলুব্ধ বেগে! আমি যে তৃষিত তোমা চেয়ে!আমি চির দিন থাকি এ মরু শয়ানেসঙ্গীহারা। এ ত নহে পিপাসার জল,এ ত নহে নিকুঞ্জের ছায়া,—পক্ক ফলমধুরসে ভরা, এ ত নহে উৎসধারেসিঞ্চিত সরস স্নিগ্ধ নবীন শাদ্বলনয়ন নন্দন শ্যাম। পল্লব মাঝারেকোথায় বিহঙ্গ, কোথা মধুর দল!

শুধু জেনো, একখানি বহ্ণিসম শিখাতপ্ত বাসনার তুলি আমার সম্বল,—অনন্ত পিপাসা পটে এ কেবল লিখাচির তৃষার্ত্তের স্বপ্ন মায়া-মরীচিকা।

Comments

Loading comments…