রাত্রে ও প্রভাতে
চিত্রা
কালি মধু যামনীতে জ্যোৎস্না নিশীথেকুঞ্জকাননে সুখেফেনিলোচ্ছ্বল যৌবন সুরাধরেছি তোমার মুখে।তুমি চেয়ে মোর আঁখিপরেধীরে পাত্র লুয়েছ করে,হেসে করিয়াছ পান চুম্বনভরাসরস বিম্বাধরে,
কালি মধু যামিনীতে জ্যোৎস্না নিশীথেমধুর আবেশ ভরে।তব অবগুণ্ঠন খানিআমি খুলে ফেলেছিনু টানি’;আমি কেড়ে রেখেছিনু বক্ষে, তোমারকমল-কোমল পাণি।ভাবে নিমীলিত তব যুগল নয়নমুখে নাহি ছিল বাণী!আমি শিথিল করিয়া পাশখুলে দিয়েছিনু কেশরাশ,তব আনমিত মুখখানিসুখে থুয়েছিনু বুকে আনি,তুমি সকল সোহাগ সয়েছিলে, সখি,হাসি-মুকুলিত মুখে,কালি মাধুবামিনীতে জ্যোৎস্না-নিশীথেনবীন মিলন সুখে।
আজি নির্ম্মলবায়ু শান্ত ঊষায়নির্জ্জন নদীতীরে
স্নান অবসানে শুভ্রবসনাচলিয়াছ ধীরে ধীরে!তুমি বামকরে লয়ে সাজিকত তুলিছ পুষ্প রাজি,দূরে দেবালয় তলে উষার রাগিণীবাঁশিতে উঠিছে বাজি,এই নির্ম্মলবায় শান্ত উষায়জাহ্নবী তীরে আজি!দেবি, তব সীঁথিমুলে লেখানব অরুণ সিঁদূর রেখা,তব বাম বাহু বেড়ি শঙ্খ বলয়তরুণ ইন্দুলেখা।একি মঙ্গলময়ী মুরতি বিকাশি’প্রভাতে দিয়েছ দেখা।রাতে প্রেয়সীর রূপ ধরিতুমি এসেছ প্রাণেশ্বরি,প্রাতে কখন্ দেবীর বেশেতুমি সমুখে উদিলে হেসে!আমি সন্ত্রমভরে রয়েছি দাঁড়ায়েদূরে অবনত শিরে
আজি নির্ম্মলবায় শান্ত উষায়নির্জ্জন নদীতীরে!
Comments
Loading comments…