সাধনা
চিত্রা
দেবি! অনেক ভক্ত এসেছে তোমার চরণ তলেঅনেক অর্ঘ্য আনি;আমি অভাগ্য এনেছি বহিয়া নয়ন জলেব্যর্থ সাধন খানি।তুমি জান মোর মনের বাসনা,যত সাধ ছিল সাধ্য ছিল না,তবু বহিয়াছি কঠিন কামনাদিবস নিশি।মনে যাহা ছিল হয়ে গেল আর,গড়িতে ভাঙ্গিয়া গেল বার বার,ভালর মন্দে আলোয় আঁধারগিয়েছে মিশি।তবু ওগো, দেবি, নিশিদিন করি পরাণপণ,চরণে দিতেছি আনিমোর জীবনের সকল শ্রেষ্ঠ সাধনের ধনব্যর্থ সাধন খানি।ওগো ব্যর্থ সাধন খানি
দেখিয়া হাসিছে সার্থকফলসকল ভক্ত প্রাণী।তুমি যদি দেবি পলকে কেবলকর কটাক্ষ স্নেহ-সুকোমল,একটি বিন্দু ফেল আঁখি জলকরুণা মানি’সব হতে তবে সার্থক হবেব্যর্থ সাধন খানি।
দেবি! আজি আসিয়াছে অনেক যন্ত্রী শুনাতে গানঅনেক যন্ত্র আনি।আমি আনিয়াছি ছিন্নতন্ত্রী নীরব ম্লানএই দীন বীণা খানি।তুমি জান ওগো করি নাই হেলা,পথে প্রান্তরে করি নাই খেলা,শুধু সাধিয়াছি বসি সারাবেলাশতেক বার।মনে যে গানের আছিল আভাস,যে তান সাধিতে করেছিনু আশ,
সহিল না সেই কঠিন প্রয়াস,ছিঁড়িল তার।স্তবহীন তাই রয়েছি দাঁড়ায়ে সারাটি ক্ষণ,আনিয়াছি গীতহীনাআমার প্রাণের একটি যন্ত্র বুকের ধনছিন্নতন্ত্রী বীণা!ওগো ছিন্নতন্ত্রী বীণাদেখিয়া তোমার গুণীজন সবেহাসিছে করিয়া ঘৃণা।তুমি যদি এরে লহ কোলে তুলি,তোমার শ্রবণে উঠিবে আকুলিসকল অগীত সঙ্গীত গুলি,হৃদয়াসীনা!ছিল যা আশায় ফুটাবে ভাষায়ছিন্নতন্ত্রী বীণা।
দেবি! এ জীবনে আমি গাহিয়াছি বসি অনেক গান,পেয়েছি অনেক ফল;সে আমি সবারে বিশ্বজনারে করেছি দান,ভরেছি ধরণীতল।
যার ভাল লাগে সেই নিয়ে যাক,যত দিন থাকে ততদিন থাক্,যশ অপযশ কুড়ায়ে বেড়াক্ধূলার মাঝে।বলেছি যে কথা করেছি যে কাজআমার সে নয়, সবার সে আজ,ফিরিছে ভ্রমিয়া সংসার মাঝবিবিধ সাজে!যা কিছু আমার আছে আপনার শ্রেষ্ঠধনদিতেছি চরণে আসি-অকৃত কার্য্য, অকথিত বাণী, অগীত গান,বিফল বাসনা রাশি।ওগো বিফল বাসনা রাশিহেরিয়া আজিকে ঘরে পরে সবেহাসিছে হেলার হাসি।তুমি যদি দেবি লহ কর পাতি,আপনার হাতে রাখ মালা গাঁথি,নিত্য নবীন রবে দিনরাতিসুবাসে ভাসি,
সফল করিবে জীবন আমারবিফল বাসনা রাশি!
Comments
Loading comments…