সুখ
চিত্রা
আজি মেঘমুক্ত দিন; প্রসন্ন আকাশহাসিছে বন্ধুর মত; সুমন্দ বাতাসমুখে চক্ষে বক্ষে আসি লাগিছে মধুর,—অদৃশ্য অঞ্চল যেন সুপ্ত দিগ্বধুরউড়িয়া পড়িছে গায়ে; ভেসে যায় তরীপ্রশান্ত পদ্মার স্থির বক্ষের উপরিতরল কল্লোলে; অর্দ্ধমগ্ন বালুচরদূরে আছে পড়ি’, যেন দীর্ঘ জলচররৌদ্র পোহাইছে; ভাঙ্গা উচ্চতীর;ঘনচ্ছায়াপূর্ণ তরু; প্রচ্ছন্ন কুটীর;বক্র শীর্ণ পথখানি দুর গ্রাম হতেশস্যক্ষেত্র পার হয়ে নামিয়াছে স্রোতেতৃষার্ত্ত জিহ্বার মত; গ্রামবধূগণঅঞ্চল ভাসায়ে জলে আকণ্ঠ-মগনকরিছে কৌতুকালাপ; উচ্চ মিষ্ট হাসিজলকলস্বরে মিশি’ পশিতেছে আসি’কর্ণে মোর; বসি এক বাঁধা নৌকা পরি’বৃদ্ধ জেলে গাঁথে জাল নতশির করি’
রৌদ্রে পিঠ দিয়া; উলঙ্গ বালক তারআনন্দে ঝাঁপায়ে জলেপড়ে বারম্বারকলহাস্যে; ধৈর্য্যময়ী মাতার মতনপদ্মা সহিতেছে তার স্নেহজ্বালাতন।তরী হতে সম্মুখেতে দেখি দুই পার;স্বচ্ছতম নীলাভ্রের নির্মল বিস্তার;মধ্যাহ্ন-আলোকপ্লাবে জলে স্থলে বনেবিচিত্র বর্ণের রেখা; আতপ্ত পবনেতীর-উপবন হতে কভু আসে বহি’আম্রমুকুলের গন্ধ, কভু রহি’ রহি’বিহঙ্গের শ্রান্ত স্বর।আজি বহিতেছেপ্রাণে মোর শান্তিধারা; মনে হইতেছেসুখ অতি সহজ সরল, কাননেরপ্রস্ফুট ফুলের মত, শিশু-আননেরহাসির মতন,—পরিব্যাপ্ত, বিকশিত;উন্মুখ অধরে ধরি’ চুম্বন-অমৃতচেয়ে আছে সকলের পানে, বাক্যহীনশৈশব-বিশ্বাসে, চিররাত্রি চিরদিন।বিশ্ব-বীণা হতে উঠি’ গানের মতন
রেখেছে নিমগ্ন করি নিথর গগন;সে সঙ্গীত কি ছন্দে গাঁথিব; কি করিয়াশুনাইব, কি সহজ ভাষায় ধরিয়াদিব তারে উপহার ভালবাসি যারে,রেখে দিব ফুটাইয়া কি হাসি আকারেনয়নে অধরে, কি প্রেমে জীবনে তারেকরিব বিকাশ? সহজ আনন্দখানিকেমনে সহজে তারে তুলে ঘরে আনিপ্রফুল্ল সরস?—কঠিন আগ্রহভরেধরি তারে প্রাণপণে,—মুঠির ভিতরেটুটি যায়;—হেরি তারে তীব্রগতি ধাই,—অন্ধবেগে বহুদূরে লতি’ চলি’ যাইআর তার না পাই উদ্দেশ।
চারিদিকেদেখে’ আজি পূর্ণপ্রাণে মুগ্ধ অনিমিখেএই স্তব্ধ নীলাম্বর স্থির শান্ত জল,মনে হল সুখ অতি সহজ সরল!
Comments
Loading comments…