১৪০০ শাল

চিত্রা

আজি হতে শত বর্ষ পরেকে তুমি পড়িছ বসি আমার কবিতাখানিকৌতুহল ভরেআজি হতে শতবর্ষ পরে।আজি নব বসন্তের প্রভাতের আনন্দেরলেশমাত্র ভাগ-আজিকার কোনো ফুল, বিহঙ্গের কোনো গান,আজিকার কোনো রক্তরাগ-অনুরাগে সিক্ত করি পারিব না পাঠাইতেতোমাদের করেআজি হতে শতবর্ষ পরে!

তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বারবসি বাতায়নেসুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহিভেবে দেখো মনে-এক দিন শতবর্ষ আগেচঞ্চল পুলক রাশি কোন্ স্বর্গ হতে ভাসিনিখিলের মর্ম্মে আসি লাগে,—নবীন ফাল্গুন দিন সকল বন্ধন হীনউন্মত্ত অধীর-উড়ায়ে চঞ্চল পাখা পুষ্পরেণুগন্ধমাখাদক্ষিণ সমীর,—সহসা আসিয়া ত্বরা রাঙায়ে দিয়েছে ধরাযৌবনের রাগেতোমাদের শতবর্ষ আগে!সে দিন উতলা প্রাণে, হৃদয় মগন গানেকবি এক জাগে,—কত কথা, পুষ্প প্রায় বিকশি তুলিতে চায়কত অনুরাগেএকদিন শতবর্ষ আগে!

আজি হতে শত বর্ষ পরেএখন্ করিছে গান সে কোন্ নূতন কবিতোমাদের ঘরে?আজিকার বসন্তের আনন্দ অভিবাদনপাঠায়ে দিলাম তাঁর করে!আমার বসন্তগান তোমার বসন্ত দিনেধ্বনিত হউক্ ক্ষণতরেহৃদয় স্পন্দনে তব, ভ্রমর গুঞ্জনে নব,পল্লব মর্ম্মরেআজি হতে শত বর্ষ পরে।

Comments

Loading comments…