অভয়
চৈতালি
আজি বর্ষশেষ-দিনে, গুরুমহাশয়,কারে দেখাইছ বসে অন্তিমের ভয়!অনন্ত আশ্বাস আজি জাগিছে আকাশে,অনন্ত জীবনধারা বহিছে বাতাসে,জগৎ উঠেছে হেসে জাগরণসুখে,ভয় শুধু লেগে আছে তব শুষ্ক মুখে।দেবতা রাক্ষস নহে মেলি মৃত্যুগ্রাস;প্রবঞ্চনা করি তুমি দেখাইছ ত্রাস।বরঞ্চ ঈশ্বরে ভুলি স্বল্প তাহে ক্ষতি,ভয় ঘোর অবিশ্বাস ঈশ্বরের প্রতি।তিনি নিজে মৃত্যুকথা ভুলায়ে ভুলায়েরেখেছেন আমাদের সংসারকুলায়ে।তুমি কে কর্কশ কণ্ঠ তুলিছ ভয়ের!আনন্দই উপাসনা আনন্দময়ের।
Comments
Loading comments…