অসময়

চৈতালি

বৃথা চেষ্টা রাখি দাও। স্তব্ধ নীরবতাআপনি গড়িবে তুলি আপনার কথা।আজি সে রয়েছে ধ্যানে—এ হৃদয় মমতপোভঙ্গভয়ভীত তপোবন-সম।এমন সময়ে হেথা বৃথা তুমি প্রিয়া,বসন্তকুসুমমালা এসেছ পরিয়া,এনেছ অঞ্চল ভরি যৌবনের স্মৃতি—নিভৃত নিকুঞ্জে আজি নাই কোনো গীতি।শুধু এ মর্মরহীন বনপথ-’পরিতোমারি মঞ্জীর দুটি উঠিছে গুঞ্জরি।প্রিয়তমে, এ কাননে এলে অসময়ে—কালিকার গান আজি আছে মৌন হয়ে।তোমারে হেরিয়া তারা হতেছে ব্যাকুল,অকালে ফুটিতে চাহে সকল মুকুল।

Comments

Loading comments…