আশার সীমা
চৈতালি
সকল আকাশ, সকল বাতাস,সকল শ্যামল ধরা,সকল কান্তি, সকল শান্তিসন্ধ্যাগগন-ভরা,যত-কিছু সুখ, যত সুধামুখ,যত মধুমাখা হাসি,যত নব নব বিলাসবিভবপ্রমোদমদিরারাশি,সকল পৃথ্বী, সকল কীতিসকল অর্য্যভার,বিশ্বমধন সকল যতনসকল রতনহার—সব পাই যদি তবু নিরবধিআরো পেতে চায় মন।যদি তারে পাই তবে শুধু চাইএকখানি গৃহকোণ।
Comments
Loading comments…