উৎসর্গ

চৈতালি

আজি মাের দ্রাক্ষাকুঞ্জবনেগুচ্ছ গুচ্ছ ধরিয়াছে ফল।পরিপূর্ণ বেদনার ভারেমুহুর্তেই বুঝি ফেটে পড়ে,বসন্তের দুরন্ত বাতাসেনুয়ে বুঝি নমিবে ভূতল;রসভরে অসহ উচ্ছ্বাসেথরে থরে ফলিয়াছে ফল।

তুমি এসো নিকুঞ্জনিবাসে,এসাে মাের সার্থকসাধন।লুটে লও ভরিয়া অঞ্চলজীবনের সকল সম্বল,নীরবে নিতান্ত অবনতবসন্তের সর্বসমর্পণ;হাসিমুখে নিয়ে যাও যতবনের বেদন-নিবেদন।

শুক্তিরক্ত নখরে বিক্ষতছিন্ন করি ফেলো বৃন্তগুলি।সুখাবেশে বসি লতামূলেসারাবেলা অলস অঙ্গুলেবৃথা কাজে যেন অন্যমনেখেলাচ্ছলে লহাে তুলি তুলি;তব ওষ্ঠে দশনদংশনেটুটে যাক পূর্ণ ফলগুলি।

আজি মাের দ্রাক্ষাকুঞ্জবনেগুঞ্জরিছে ভ্রমর চঞ্চল।সারাদিন অশান্ত বাতাসফেলিতেছে মর্মরনিশ্বাস,বনের বুকের আন্দোলনেকঁপিতেছে পল্লব-অঞ্চল।আজি মাের দ্রাক্ষাকুঞ্জবনেপুঞ্জ পুঞ্জ ধরিয়াছে ফল।

Comments

Loading comments…