ঋতুসংহার

চৈতালি

হে কবীন্দ্র কালিদাস, কল্পকুঞ্জবনেনিভৃতে বসিয়া আছ প্রেয়সীর সনেযৌবনের যৌবরাজ্যসিংহাসন-’পরে।মরকতপাদপীঠ বহনের তরেরয়েছে সমস্ত ধরা; সমস্ত গগনস্বর্ণরাজছত্র ঊর্ধ্বে করেছে ধারণশুধু তোমাদের ’পরে; ছয় সেবাদাসীছয় ঋতু ফিরে ফিরে নৃত্য করে আসি,নব নব পাত্র ভরি ঢালি দেয় তারানব নব বর্ণময়ী মদিরার ধারাতোমাদের তৃষিত যৌবনে— ত্রিভুবনএকখানি অন্তঃপুর, বাসরভবন।নাই দুঃখ, নাই দৈন্য, নাই জনপ্রাণী—তুমি শুধু আছ রাজা, আছে তব রানী।

Comments

Loading comments…