ঐশ্বর্য

চৈতালি

ক্ষুদ্র এই তৃণদল ব্রহ্মাণ্ডের মাঝেসরল মাহাত্ম্য লয়ে সহজে বিরাজে।পূরবের নবসূর্য, নিশীথের শশী,তৃণটি তাদেরি সাথে একাসনে বসি।আমার এ গান এও জগতের গানেমিশে যায় নিখিলের মর্ম-মাঝখানে—শ্রাবণের ধারাপাত, বনের মর্মরসকলের মাঝে তার আপনার ঘর।—কিন্তু, হে বিলাসী, তব ঐশ্বর্যের ভারক্ষুদ্র রুদ্ধদ্বারে শুধু একাকী তোমার।নাহি পড়ে সূর্যালোক, নাহি চাহে চাঁদ,নাহি তাহে নিখিলের নিত্য-আশীর্বাদ।সম্মুখে দাঁড়ালে মৃত্যু মুহূর্তেই হায়পাংশুপাণ্ডু শীর্ণ ম্লান মিথ্যা হয়ে যায়।

Comments

Loading comments…