কালিদাসের প্রতি
চৈতালি
আজ তুমি কবি শুধু, নহ আর কেহ—কোথা তব রাজসভা, কোথা তব গেহ,কোথা সেই উজ্জয়িনী—কোথা গেল আজপ্রভু তব, কালিদাস— রাজ-অধিরাজ।কোনো চিহ্ন নাহি কারো। আজ মনে হয়,ছিলে তুমি চিরদিন চিরানন্দময়,অলকার অধিবাসী। সন্ধ্যাভ্রশিখরেধ্যান ভাঙি উমাপতি ভূমানন্দভরেনৃত্য করিতেন যবে জলদ সজলগর্জিত মৃদঙ্গরবে, তড়িৎ চপলছন্দে ছন্দে দিত তাল, তুমি সেই ক্ষণেগাহিতে বন্দনাগান—গীতিসমাপনেকর্ণ হতে বর্হ খুলি স্নেহহাস্যভরেপরায়ে দিতেন গৌরী তব চূড়া-’পরে।
Comments
Loading comments…