কুমারসম্ভবগান

চৈতালি

যখন শুনালে কবি, দেবদম্পতিরেকুমারসম্ভবগান— চারি দিকে ঘিরেদাঁড়ালো প্রমথগণ; শিখরের ’পরনামিল মন্থর শান্ত সন্ধ্যামেঘস্তরস্থগিত বিদ্যুৎলীলা, গর্জন বিরত;কুমারের শিখী করি পুচ্ছ অবনতস্থির হয়ে দাঁড়াইল পার্বতীর পাশেবাঁকায়ে উন্নত গ্রীবা। কভু স্মিতহাসেকাঁপিল দেবীর ওষ্ঠ, কভু দীর্ঘশ্বাসঅলক্ষ্যে বহিল, কভু অশ্রুজলোচ্ছ্বাসদেখা দিল আঁখিপ্রান্তে—যবে অবশেষেব্যাকুল শরমখানি নয়ননিমেষেনামিল নীরবে, কবি, চাহি দেবী-পানেসহসা থামিলে তুমি অসমাপ্ত গানে।

Comments

Loading comments…