খেয়া
চৈতালি
খেয়া নৌকা পারাপার করে নদীস্রোতে—কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে।দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা,সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা।পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ;নূতন নূতন কত গড়ে ইতিহাস;রক্তপ্রবাহের মাঝে ফেনাইয়া উঠেসোনার মুকুট কত ফুটে আর টুটে।সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা—উঠে কত হলাহল, উঠে কত সুধা।শুধু হেথা দুই তীরে, কেবা জানে নাম,দোঁহা-পানে চেয়ে আছে দুইখানি গ্রাম।এই খেয়া চিরদিন চলে নদীস্রোতে—কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে।
Comments
Loading comments…