তুমি যদি বক্ষোমাঝে থাক নিরবধি

চৈতালি

তুমি যদি বক্ষোমাঝে থাক নিরবধি,তোমার আনন্দমূর্তি নিত্য হেরে যদিএ মুগ্ধ নয়ন মোর,—পরাণ-বল্লভ,তোমার কোমলকান্ত চরণ পল্লবচিরস্পর্শ রেখে দেয় জীবন তরীতে,—কোনো ভয় নাহি করি বাঁচিতে মরিতে।

Comments

Loading comments…