দুই উপমা

চৈতালি

যে নদী হারায়ে স্রোত চলিতে না পারেসহস্র শৈবালদাম বাঁধে আসি তারে;যে জাতি জীবনহারা অচল অসাড়পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার।সর্বজন সর্বক্ষণ চলে যেই পথেতৃণগুল্ম সেথা নাহি জন্মে কোনোমতে;যে জাতি চলে না কভু তারি পথ-’পরেতন্ত্র-মন্ত্র-সংহিতায় চরণ না সরে।

Comments

Loading comments…