নদীযাত্রা
চৈতালি
চলেছে তরণী মোর শান্ত বায়ুভরে।প্রভাতের শুভ্র মেঘ দিগন্তশিয়রে।বরষার ভরা নদী তৃপ্ত শিশুপ্রায়নিস্তরঙ্গ পুষ্ট-অঙ্গ নিঃশব্দে ঘুমায়।দুই কূলে স্তব্ধ ক্ষেত্র শ্যাম শস্যে ভরা,আলস্যমন্থর যেন পূর্ণগর্ভা ধরা।আজি সর্ব জলস্থল কেন এত স্থির!নদীতে না হেরি তরী, জনশূন্য তীর।পরিপূর্ণ ধরা-মাঝে বসিয়া একাকীচিরপুরাতন মৃত্যু আজি ম্লান-আঁখিসেজেছে সুন্দর বেশে, কেশে মেঘভার;পড়িছে মলিন আলো ললাটে তাহার।গুঞ্জরিয়া গাহিতেছে সকরুণ তানে,ভুলায়ে নিতেছে মোর উতলা পরানে।
Comments
Loading comments…