নারী
চৈতালি
তুমি এ মনের সৃষ্টি, তাই মনোমাঝেএমন সহজে তব প্রতিমা বিরাজে।যখন তোমারে হেরি জগতের তীরেমনে হয় মন হতে এসেছ বাহিরে।যখন তোমারে দেখি মনোমাঝখানেমনে হয় জন্ম-জন্ম আছ এ পরানে।মানসীরূপিণী তুমি, তাই দিশে দিশেসকল সৌন্দর্য-সাথে যাও মিলে মিশে।চন্দ্রে তব মুখশোভা, মুখে চন্দ্রোদয়,নিখিলের সাথে তব নিত্য বিনিময়।মনের অনন্ত তৃষ্ণা মরে বিশ্ব ঘুরি,মিশায় তোমার সাথে নিখিল মাধুরী।তার পরে মনগড়া দেবতারে মনইহকাল পরকাল করে সমর্পণ।
Comments
Loading comments…