পরিচয়

চৈতালি

একদিন দেখিলাম উলঙ্গ সে ছেলেধুলি-’পরে বসে আছে পা দুখানি মেলে।ঘাটে বসে মাটি ঢেলা লইয়া কুড়ায়েদিদি মাজিতেছে ঘটি ঘুরায়ে ঘুরায়ে।অদূরে কোমললোম ছাগবৎস ধীরেচরিয়া ফিরিতেছিল নদী-তীরে-তীরে।সহসা সে কাছে আসি থাকিয়া থাকিয়াবালকের মুখ চেয়ে উঠিল ডাকিয়া।বালক চমকি কাঁপি কেঁদে ওঠে ত্রাসে,দিদি ঘাটে ঘটি ফেলে ছুটে চ’লে আসে।এক কক্ষে ভাই লয়ে অন্য কক্ষে ছাগদুজনেরে বাঁটি দিল সমান সোহাগ!পশুশিশু, নরশিশু—দিদি মাঝে প’ড়েদোঁহারে বাঁধিয়া দিল পরিচয়ডোরে।

Comments

Loading comments…