প্রাচীন ভারত

চৈতালি

দিকে দিকে দেখা যায় বিদর্ভ, বিরাট,অযোধ্যা, পাঞ্চাল, কাঞ্চী উদ্ধতললাট—স্পর্ধিছে অম্বরতল অপাঙ্গ-ইঙ্গিতে,অশ্বের হ্রেষায় আর হস্তীর বৃংহিতে,অসির ঝঞ্ঝনা আর ধনুর টংকারে,বীণার সংগীত আর নূপুরঝংকারে,বন্দীর বন্দনারবে, উৎসব-উচ্ছ্বাসে,উন্নাদ শঙ্খের গর্জে, বিজয়-উল্লাসে,রথের ঘর্ঘরমন্দ্রে, পথের কল্লোলেনিয়ত ধ্বনিত ধ্মাত কর্মকলরোলে।ব্রাহ্মণের তপোবন অদূরে তাহার—নির্বাক্‌ গম্ভীর শান্ত সংযত উদার।হেথা মত্ত স্ফীতস্ফূর্ত ক্ষত্রিয়গরিমা,হোথা স্তব্ধ মহামৌন ব্রাহ্মণমহিমা।

Comments

Loading comments…