প্রার্থনা

চৈতালি

আজি কোন্‌ ধন হতে বিশ্ব আমারেকোন্‌ জনে করে বঞ্চিত—তব চরণ-কমল-রতন-রেণুকাঅন্তরে আছে সঞ্চিত।কত নিঠুর কঠোর দরশে ঘরষেমর্ম-মাঝারে শল্য বরষেতবু প্রাণমন পীযূষপরশেপলে পলে পুলকাঞ্চিত।আজি কিসের পিপাসা মিটিল না, ওগোপরম-পরান-বল্লভ!চিতে চিরসুধা করে সঞ্চার, তবসকরুণ করপল্লব।হেথা কত দিনে রাতে অপমানঘাতেআছি নতশির গঞ্জিত,তবু চিত্তললাট তোমারি স্বকরেরয়েছে তিলকরঞ্জিত।হেথা কে আমার কানে কঠিন বচনেবাজায় বিরোধঝঞ্ঝনা!

প্রাণে দিবসরজনী উঠিতেছে ধ্বনিতোমারি বীণার গুঞ্জনা।নাথ, যার যাহা আছে তার তাই থাক্‌,আমি থাকি চিরলাঞ্ছিত।শুধু তুমি এ জীবনে নয়নে নয়নেথাকো থাকো চিরবাঞ্ছিত!

Comments

Loading comments…