প্রিয়া

চৈতালি

শত বার ধিক্‌ আজি আমারে, সুন্দরী,তোমারে হেরিতে চাহি এত ক্ষুদ্র করি।তোমার মহিমাজ্যোতি তব মূর্তি হতেআমার অন্তরে পড়ি ছড়ায় জগতে।যখন তোমার ’পরে পড়ে নি নয়নজগৎ-লক্ষ্মীর দেখা পাই নি তখন।স্বর্গের অঞ্জন তুমি মাখাইলে চোখে,তুমি মোরে রেখে গেছ অনন্ত এ লোকে।এ নীল আকাশ এত লাগিত কি ভালো,যদি না পড়িত মনে তব মুখ-আলো?অপরূপ মায়াবলে তব হাসি-গানবিশ্বমাঝে লভিয়াছে শত শত প্রাণ।তুমি এলে আগে আগে দীপ লয়ে করে,তব পাছে পাছে বিশ্ব পশিল অন্তরে।

Comments

Loading comments…