প্রেয়সী
চৈতালি
হে প্রেয়সী, হে শ্রেয়সী, হে বীণাবাদিনী,আজি মোর চিত্তপদ্মে বসি একাকিনীঢালিতেছ স্বর্গসুধা; মাথার উপরসদ্যস্নাত বরষার স্বচ্ছ নীলাম্বররাখিয়াছে স্নিগ্ধ হস্ত আশীর্বাদে ভরা;সম্মুখেতে শষ্যপূর্ণ হিল্লোলিত ধরাবুলায় নয়নে মোর অমৃতচুম্বন;উতলা বাতাস আসি করে আলিঙ্গন;অন্তরে সঞ্চার করি আনন্দের বেগবহে যায় ভরা নদী; মধ্যাহ্নের মেঘস্বপ্নমালা গাঁথি দেয় দিগন্তের ভালে।তুমি আজি মুগ্ধমুখী আমারে ভুলালে,ভুলাইলে সংসারের শতলক্ষ কথা—বীণাস্বরে রচি দিলে মহা নীরবতা।
Comments
Loading comments…