বঙ্গমাতা

চৈতালি

পূণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানেমানুষ হইতে দাও তোমার সন্তানেহে স্নেহার্ত বঙ্গভূমি— তব গৃহক্রোড়েচিরশিশু ক’রে আর রাখিয়ো না ধরে।দেশদেশান্তর-মাঝে যার যেথা স্থানখুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান।পদে পদে ছোটো ছোটো নিষেধের ডোরেবেঁধে বেঁধে রাখিয়ো না ভালো-ছেলে ক’রে।প্রাণ দিয়ে, দুঃখ সয়ে, আপনার হাতেসংগ্রাম করিতে দাও ভালোমন্দ-সাথে।শীর্ণ শান্ত সাধু তব পুত্রদের ধ’রেদাও সবে গৃহছাড়া লক্ষ্মীছাড়া ক'রে।সাত কোটি সন্তানেরে, হে মুগ্ধ জননী,রেখেছ বাঙালি ক’রে, মানুষ কর নি।

Comments

Loading comments…