বন

চৈতালি

শ্যামল সুন্দর সৌম্য, হে অরণ্যভূমি,মানবের পুরাতন বাসগৃহ তুমি।নিশ্চল নির্জীব নহ সৌধের মতন—তোমার মুখশ্রীখানি নিত্যই নূতনপ্রাণে প্রেমে ভাবে অর্থে সজীব সচল।তুমি দাও ছায়াখানি, দাও ফুল ফল,দাও বস্ত্র, দাও শয্যা, দাও স্বাধীনতা;নিশিদিন মর্মরিয়া কহ কত কথাঅজানা ভাষার মন্ত্র; বিচিত্র সংগীতেগাও জাগরণগাথা; গভীর নিশীথেপাতি দাও নিস্তব্ধতা অঞ্চলের মতোজননীবক্ষের; বিচিত্র হিল্লোলে কতখেলা কর শিশু-সনে; বৃদ্ধের সহিতকহ সনাতন বাণী বচন-অতীত।

Comments

Loading comments…