বর্ষশেষ

চৈতালি

নির্মল প্রত্যুষে আজি যত ছিল পাখিবনে বনে শাখে শাখে উঠিয়াছে ডাকি।দোয়েল শ্যামার কণ্ঠে আনন্দ-উচ্ছ্বাস,গেয়ে গেয়ে পাপিয়ার নাহি মিটে আশ।করুণ মিনতিস্বরে অশ্রান্ত কোকিলঅন্তরের আবেদনে ভরিছে নিখিল।কেহ নাচে, কেহ গায়, উড়ে মত্তবৎ—ফিরিয়া পেয়েছে যেন হারানো জগৎ।পাখিরা জানে না কেহ আজি বর্ষশেষ;বকবৃদ্ধ-কাছে নাহি শুনে উপদেশ।যতদিন এ আকাশে এ জীবন আছে,বরষের শেষ নাহি তাহাদের কাছে।মানুষ আনন্দহীন নিশিদিন ধরিআপনারে ভাগ করে শতখানা করি।

Comments

Loading comments…