বিদায়
চৈতালি
হে তটিনী, সে নগরে নাই কলস্বনতোমার কণ্ঠের মতো; উদার গগন,অলিখিত মহাশাস্ত্র, নীল পত্রগুলিদিক হতে দিগন্তরে নাহি রাখে খুলি;শান্ত স্নিগ্ধ বসুন্ধরা শ্যামল অঞ্জনেসত্যের স্বরূপখানি নির্মল নয়নেরাখে না নবীন করি; সেথায় কেবলএকমাত্র আপনার অন্তর সম্বলঅকূলের মাঝে। তাই ভীতশিশুপ্রায়হৃদয় চাহে না আজি লইতে বিদায়তোমা-সবাকার কাছে। তাই প্রাণপণেআঁকড়িয়া ধরিতেছে আর্ত আলিঙ্গনেনির্জনলক্ষ্মীরে। শুভশান্তিপত্র তবঅন্তরে বাঁধিয়া দাও, কণ্ঠে পরি লব।
Comments
Loading comments…