বিলয়

চৈতালি

যেন তার আঁখি দুটি নবনীল ভাসেফুটিয়া উঠিছে আজি অসীম আকাশে।বৃষ্টিধৌত প্রভাতের আলোকহিল্লোলেঅশ্রুমাখা হাসি তার বিকাশিয়া তোলে।তার সেই স্নেহলীলা সহস্র আকারেসমস্ত জগৎ হতে ঘিরিছে আমারে।বরষার নদী-’পরে ছলছল আলো,দূরতীরে কাননের ছায়া কালো কালো,দিগন্তের শ্যামপ্রান্তে শান্ত মেঘরাজি—তারি মুখখানি যেন শতরূপ সাজি।আঁখি তার কহে যেন মোর মুখে চাহি—‘আজ প্রাতে সব পাখি উঠিয়াছে গাহি—শুধু মোর কণ্ঠস্বর এ প্রভাতবায়েঅনন্ত জগৎ-মাঝে গিয়েছে হারায়ে।’

Comments

Loading comments…