ভক্তের প্রতি

চৈতালি

সরল সরস স্নিগ্ধ তরুণ হৃদয়,কী গুণে তোমারে আমি করিয়াছি জয়তাই ভাবি মনে। উৎফুল্ল উত্তান চোখেচেয়ে আছ মুখ-পানে, প্রীতির আলোকেআমারে উজ্জ্বল করি। তারুণ্য তোমারআপন লাবণ্যখানি লয়ে উপহারপরায় আমার কণ্ঠে— সাজায় আমারেআপন মনের মতো দেবতা-আকারেভক্তির উন্নত লোকে প্রতিষ্ঠিত করি।সেথায় একাকী আমি সসংকোচে মরি।সেথা নিত্য ধূপে দীপে পূজা-উপচারেঅচল আসন-’পরে কে রাখে আমারে!গেয়ে গেয়ে ফিরি পথে আমি শুধু কবি—নহি আমি ধ্রুবতারা, নহি আমি রবি।

Comments

Loading comments…