মানসলোক

চৈতালি

মানসকৈলাসশৃঙ্গে নির্জন ভুবনেছিলে তুমি মহেশের মন্দিরপ্রাঙ্গণেতাঁহার আপন কবি, কবি কালিদাস,নীলকণ্ঠদ্যুতিসম স্নিগ্ধনীলভাসচিরস্থির আষাঢ়ের ঘনমেঘদলে,জ্যোতির্ময় সপ্তর্ষির তপোলোকতলে।আজিও মানসধামে করিছ বসতি;চিরদিন রবে সেথা ওহে কবিপতি,শংকরচরি গানে ভরিয়া ভুবন।—মাঝে হতে উজ্জয়িনী রাজনিকেতন,নৃপতি বিক্রমাদিত্য, নবরত্নসভা,কোথা হতে দেখা দিল স্বপ্ন ক্ষণপ্রভা।সে স্বপ্ন মিলায়ে গেল, সে বিপুলচ্ছবি,রহিলে মানসলোকে তুমি চিরকবি।

Comments

Loading comments…