মিলনদৃশ্য
চৈতালি
হেসো না, হেসো না তুমি বুদ্ধি-অভিমানী।একবার মনে আনো ওগো ভেদজ্ঞানী,সে মহাদিনের কথা যবে শকুন্তলাবিদায় লইতেছিল স্বজনবৎসলাজন্মতপোবন হতে—সখা সহকার,লতাভগ্নী মাধবিকা, পশুপরিবার,মাতৃহারা মৃগশিশু, মৃগী গর্ভবতী,দাঁড়াইল চারি দিকে; স্নেহের মিনতিগুঞ্জরি উঠিল কাঁদি পল্লবমর্মরে,ছলছল মালিনীর জলকলস্বরে;ধ্বনিল তাহারি মাঝে বৃদ্ধ তপস্বীরমঙ্গলবিদায়মন্ত্র গদ্গদগম্ভীর।তরুলতা পশুপক্ষী নদনদী বননরনারী সবে মিলি করুণ মিলন।
Comments
Loading comments…