মৃত্যুমাধুরী

চৈতালি

পরান কহিছে ধীরে— হে মৃত্যু মধুর,এই নীলাম্বর, এ কি তব অন্তঃপুর?আজি মোর মনে হয়, এ শ্যামলা ভূমিবিস্তীর্ণ কোমল শয্যা পাতিয়াছ তুমি।জলে স্থলে লীলা আজি এই বরষার—এই শান্তি, এ লাবণ্য, সকলই তোমার।মনে হয়, যেন তব মিলনবিহনেঅতিশয় ক্ষুদ্র আমি এ বিশ্বভুবনে।প্রশান্ত করুণ চক্ষে প্রসন্ন অধরে,তুমি মোরে ডাকিতেছ সর্ব চরাচরে।প্রথম মিলনভীতি ভেঙেছে বধূরতোমার বিরাট মূর্তি নিরখি মধুর।সর্বত্র বিবাহবাঁশি উঠিতেছে বাজি;সর্বত্র তোমার ক্রোড় হেরিতেছি আজি।

Comments

Loading comments…