মেঘদূত

চৈতালি

নিমেষে টুটিয়া গেল সে মহাপ্রতাপ।ঊর্ধ্ব হতে একদিন দেবতার শাপপশিল সে সুখরাজ্যে, বিচ্ছেদের শিখাকরিয়া বহন; মিলনের মরীচিকা,যৌবনের বিশ্বগ্রাসী মত্ত অহমিকামুহূর্তে মিলায়ে গেল মায়াকুহেলিকাখররৌদ্রকরে। ছয় ঋতু সহচরীফেলিয়া চামরছত্র, সভাভঙ্গ করিসহসা তুলিয়া দিল রঙ্গযবনিকা—সহসা খুলিয়া গেল, যেন চিত্রে লিখা,আষাঢ়ের অশ্রুপ্লুত সুন্দর ভুবন।দেখা দিল চারি দিকে পর্বত কানননগর নগরী গ্রাম; বিশ্ব-সভামাঝেতোমার বিরহবীণা সকরুণ বাজে।

Comments

Loading comments…