যাত্রী
চৈতালি
ওরে যাত্রী, যেতে হবে বহুদূর দেশে।কিসের করিস চিন্তা বসি পথশেষে—কোন্ দুঃখে কাঁদে প্রাণ! কার পানে চাহিবসে বসে দিন কাটে শুধু গান গাহি,শুধু মুগ্ধ নেত্র মেলি! কার কথা শুনেমরিস জ্বলিয়া মিছে মনের আগুনে!কোথায় রহিবে পড়ি এ তোর সংসার!কোথায় পশিবে সেথা কলরব তার!মিলাইবে যুগ যুগ স্বপনের মতো—কোথা রবে আজিকার কুশাঙ্কুরক্ষত!নীরবে জ্বলিবে তব পথের দু ধারেগ্রহতারকার দীপ কাতারে কাতারে।তখনো চলেছ একা অনন্ত ভুবনে—কোথা হতে কোথা গেছ না রহিবে মনে।
Comments
Loading comments…