সঙ্গী

চৈতালি

আরেক দিনের কথা পড়ি গেল মনে।একদা মাঠের ধারে শ্যাম তৃণাসনেএকটি বেদের মেয়ে অপরাহ্নবেলাকবরী বাঁধিতেছিল বসিয়া একেলা।পালিত কুকুরশিশু আসিয়া পিছনেকেশের চাঞ্চল্য হেরি খেলা ভাবি মনেলাফায়ে লাফায়ে উচ্চে করিয়া চিৎকারদংশিতে লাগিল তার বেণী বারম্বার।বালিকা ভর্ৎসিল তারে গ্রীবাটি নাড়িয়া,খেলার উৎসাহ তাহে উঠিল বাড়িয়া।বালিকা মারিল তারে তুলিয়া তর্জনী,দ্বিগুণ উঠিল মেতে খেলা মনে গণি।তখন হাসিয়া উঠি লয়ে বক্ষ-’পরেবালিকা ব্যথিল তারে আদরে আদরে।

Comments

Loading comments…