স্নেহগ্রাস

চৈতালি

অন্ধ মোহবন্ধ তব দাও মুক্ত করি।রেখো না বসায়ে দ্বারে জাগ্রত প্রহরীহে জননী, আপনার স্নেহকারাগারেসন্তানেরে চিরজন্ম বন্দী রাখিবারে।বেষ্টন করিয়া তারে আগ্রহ-পরশে,জীর্ণ করি দিয়া তারে লালনের রসে,মনুষ্যত্ব-স্বাধীনতা করিয়া শোষণআপন ক্ষুধিত চিত্ত করিবে পোষণ?দীর্ঘ গর্ভবাস হতে জন্ম দিলে যারস্নেহগর্ভে গ্রাসিয়া কি রাখিবে আবার?চলিবে সে এ সংসারে তব পিছু-পিছু?সে কি শুধু অংশ তব, আর নহে কিছু?নিজের সে, বিশ্বের সে, বিশ্বদেবতার—সন্তান নহে গো মাতঃ, সম্পত্তি তোমার।

Comments

Loading comments…