স্বপ্ন

চৈতালি

কাল রাতে দেখিনু স্বপন—দেবতা-আশিস-সম শিয়রে সে বসি মমমুখে রাখি করুণ নয়নকোমল অঙ্গুলি শিরে বুলাইছে ধীরে ধীরেসুধামাখা প্রিয়পরশন—কাল রাতে হেরিনু স্বপন।

হেরি সেই মুখ-পানে বেদনা ভরিল প্রাণেদুই চক্ষু জলে ছলছলি—বুক-ভরা অভিমান আলােড়িয়া মর্মস্থানকণ্ঠে যেন উঠিল উছলি।সে শুধু আকুল চোখে নীরবে গভীর শােকেশুধাইল, ‘কী হয়েছে তাের!’কী বলিতে গিয়ে প্রাণ ফেটে হল শতখান,তখনি ভাঙিল ঘুমঘাের।

অন্ধকার নিশীথিনী ঘুমাইছে একাকিনী,অরণ্যে উঠিছে ঝিল্লিম্বর—

বাতায়নে ধ্রুবতারা চেয়ে আছে নিদ্রাহারা,নতনেত্রে গনিছে প্রহর।দীপনির্বাপিত ঘরে শুয়ে শূন্য শয্যা-’পরেভাবিতে লাগিনু কতক্ষণ—শিথানে মাথাটি থুয়ে সেও একা শুয়ে শুয়েকী জানি কী হেরিছে স্বপন,দ্বিপ্রহরা যামিনী যখন।

Comments

Loading comments…