আকাশ

ছড়ার ছবি

শিশুকালের থেকেআকাশ আমার মুখে চেয়ে একলা গেছে ডেকে।দিন কাটত কোণের ঘরে দেয়াল দিয়ে ঘেরাকাছের দিকে সর্বদা মুখ-ফেরা;তাই সুদূরের পিপাসাতেঅতৃপ্ত মন তপ্ত ছিল। লুকিয়ে যেতেম ছাতে,চুরি করতেম আকাশ-ভরা সোনার-বরন ছুটি,নীল অমৃতে ডুবিয়ে নিতেম ব্যাকুল চক্ষু দুটি।দুপুর রৌদ্রে সুদূর শূন্যে আর কোনো নেই পাখি,কেবল একটি সঙ্গীবিহীন চিল উড়ে যায় ডাকিনীল অদৃশ্যপানে;আকাশপ্রিয় পাখি ওকে আমার হৃদয় জানে।স্তব্ধ ডানা প্রখর আলোর বুকেযেন সে কোন্ যোগীর ধেয়ান মুক্তি-অভিমুখে।তীক্ষ্ণ তীব্র সুরসূক্ষ্ম হতে সূক্ষ্ম হয়ে দূরের হতে দূরভেদ করে যায় চলে।বৈরাগী ঐ পাখির ভাষা মন কাঁপিয়ে তোলে।

আলাের সঙ্গে আকাশ যেথায় এক হয়ে যায় মিলেশুভ্রে এবং নীলেতীর্থ আমার জেনেছি সেইখানেঅতল নীরবতার মাঝে অবগাহন-স্নানে।আবার যখন ঝঞ্ঝা, যেন প্রকাণ্ড এক চিলএক নিমেষে ছোঁ মেরে নেয় সব আকাশের নীল,দিকে দিকে ঝাপটে বেড়ায় স্পর্ধাবেগের ডানা,মানতে কোথাও চায় না কারাে মানা,বারে বারে তড়িৎশিখার চঞ্চু-আঘাত হানে।অদৃশ্য কোন্ পিঞ্জরটার কালো নিষেধ-পানে,আকাশে আর ঝড়েআমার মনে সব-হারানাে ছুটির মূর্তি গড়ে।তাই তাে খবর পাই—শান্তি সেও মুক্তি, আবার অশান্তিও তাই।

Comments

Loading comments…