আকাশপ্রদীপ
ছড়ার ছবি
অন্ধকারের সিন্ধুতীরে একলাটি ঐ মেয়েআলাের নৌকা ভাসিয়ে দিল আকাশ-পানে চেয়ে।মা যে তাহার স্বর্গে গেছে এই কথা সে জানে,ঐ প্রদীপের খেয়া বেয়ে আসবে ঘরের পানে।পৃথিবীতে অসংখ্য লােক, অগণ্য তার পথ,অজানা দেশ কত আছে অচেনা পর্বত,তারই মধ্যে স্বর্গ থেকে ছােট্ট ঘরের কোণ।যায় কি দেখা যেথায় থাকে দুটিতে ভাইবােন!মা কি তাদের খুঁজে খুঁজে বেড়ায় অন্ধকারে,তারায় তারায় পথ হারিয়ে যায় শূন্যের পারে!মেয়ের হাতের একটি আলাে জ্বালিয়ে দিল রেখে,সেই আলাে মা নেবে চিনে অসীম দূরের থেকে।ঘুমের মধ্যে আসবে ওদের চুমাে খাবার তরেরাতে রাতে মা-হারা সেই বিছানাটির ’পরে।
Comments
Loading comments…