খেলা

ছড়ার ছবি

এই জগতের শক্ত মনিব সয় না একটু ত্রুটি,যেমন নিত্য কাজের পালা তেমনি নিত্য ছুটি।বাতাসে তার ছেলেখেলা, আকাশে তার হাসি,সাগর জুড়ে গদ্গদ ভাষ বুদ্বুদে যায় ভাসি।ঝরনা ছােটে দূরের ডাকে পাথরগুলাে ঠেলে—কাজের সঙ্গে নাচের খেয়াল কোথার থেকে পেলে।ঐ হােথা শাল, পাঁচশাে বছর মজ্জাতে ওর ঢাকা—গম্ভীরতায় অটল যেমন, চঞ্চলতায় পাকা।মজ্জাতে ওর কঠোর শক্তি, বকুনি ওর পাতায়—ঝড়ের দিনে কী পাগলামি চাপে যে ওর মাথায়।ফুলের দিনে গন্ধের ভােজ অবাধ সারাক্ষণ,ডালে ডালে দখিন হাওয়ার বাঁধা নিমন্ত্রণ।

কাজ ক’রে মন অসাড় যখন মাথা যাচ্ছে ঘুরেহিমালয়ের খেলা দেখতে এলেম অনেক দূরে।এসেই দেখি নিষেধ জাগে কুহেলিকার স্তূপে,গিরিরাজের মুখ ঢাকা কোন্ সুগম্ভীরের রূপে।রাত্তিরে যেই বৃষ্টি হল, দেখি সকালবেলায়চাদরটা ওর কাজে লাগে চাদর-খােলার খেলায়।ঢাকার মধ্যে চাপা ছিল কৌতুক একরাশি,প্রকাণ্ড এক হাসি।

Comments

Loading comments…