পাথরপিণ্ড
ছড়ার ছবি
সাগরতীরে পাথর-পিণ্ড ঢুঁ মারতে চায় কাকেবুঝি আকাশটাকে।শান্ত আকাশ দেয় না কোনাে জবাব-পাথরটা রয় উঁচিয়ে মাথা, এমনি সে তার স্বভাব।হাতের কাছেই আছে সমুদ্রটাঅহংকারে তারই সঙ্গে লাগত যদি ওটাএমনি চাপড় খেত, তাহার ফলেহুড়্মুড়িয়ে ভেঙেচুরে পড়ত অগাধ জলে।ঢুঁ-মারা এই ভঙ্গীখানা কোটি বছর থেকেব্যঙ্গ ক’রে কপালে তার কে দিল ঐ এঁকে।পণ্ডিতেরা তার ইতিহাস বের করেছেন খুঁজি-শুনি তাহা, কতক বুঝি, নাইবা কতক বুঝি।
অনেক যুগের আগেএকটা সে কোন্ পাগলা বাষ্প আগুন-ভরা রাগেমা ধরণীর বক্ষ হতে ছিনিয়ে বাঁধন-পাশজ্যোতিষ্কদের ঊর্ধ্ব পাড়ায় করতে গেল বাস।বিদ্রোহী সেই দুরাশা তার প্রবল শাসন-টানেআছাড় খেয়ে পড়ল ধরার পানে।লাগল কাহার শাপ,হারালাে তার ছুটোছুটি, হারালাে তার তাপ।দিনে দিনে কঠিন হয়ে ক্রমেআড়ষ্ট এক পাথর হয়ে কখন গেল জমে।
আজকে যে ওর অন্ধ নয়ন, কাতর হয়ে চায়সম্মুখে কোন্ নিঠুর শূন্যতায়।স্তম্ভিত চীৎকার সে যেন, যন্ত্রণা নির্বাক্,যে যুগ গেছে তার উদ্দেশে কণ্ঠহারার ডাক।আগুন ছিল পাখায় যাহার আজ মাটি-পিঞ্জরেকান পেতে সে আছে ঢেউ, তরল কলস্বরে।শােনার লাগি ব্যগ্র তাহার ব্যর্থ বধিরতাহেরে-যাওয়া সে যৌবনের ভুলে-যাওয়া কথা।
Comments
Loading comments…