ভ্রমণী
ছড়ার ছবি
মাটির ছেলে হয়ে জন্ম, শহর নিল মােরেপােষ্যপুত্র করে।ইঁট-পাথরের আলিঙ্গনের রাখল আড়ালটিকেআমার চতুর্দিকে।বই প’ড়ে তাই পেতে হত ভ্রমণকারীর দেখাছাদের উপর একা।কষ্ট তাদের, বিপদ তাদের, তাদের শঙ্কা যতলাগত নেশার মতো।পথিক যে জন পথে পথেই পায় সে পৃথিবীকে,মুক্ত সে চৌদিকে।চলার ক্ষুধায় চলতে সে চায় দিনের পরে দিনেঅচেনাকেই চিনে।লড়াই ক’রে দেশ করে জয়, বহায় রক্তধারা,ভূপতি নয় তারা।পলে পলে পার যারা হয় মাটির পরে মাটিপ্রত্যেক পদ হাঁটি—নাইকো সেপাই, নাইকো কামান, জয়পতাকা নাহি-আপন বােঝা বাহিঅপথেও পথ পেয়েছে, অজানাতে জানা,মানে নাইকো মানা—মরু তাদের, মেরু তাদের, গিরি অভ্রভেদীতাদের বিজয়বেদী।
সবার চেয়ে মানুষ ভীষণ, সেই মানুষের ভয়ব্যাঘাত তাদের নয়।তারাই ভূমির বরপুত্র, তাদের ডেকে কই,তােমরা পৃথ্বীজয়ী।
Comments
Loading comments…