গলদা চিংড়ি তিংড়িমিংড়ি
ছড়া
গলদা চিংড়ি তিংড়িমিংড়ি,লম্বা দাঁড়ার করতাল।পাকড়াশিদের কাঁকড়া-ডােবায়মাকড়সাদের হরতাল।পয়লা ভাদর, পাগলা বাঁদর—লেজখানা যায় ছিঁড়ে।পালতে মাদার, সেরেস্তাদারকুটছে নতুন চিঁড়ে।কলেজ-পাড়ায় শেয়াল তাড়ায়অন্ধ কলুর গিন্নি।ফটকে ছোঁড়া চটকিয়ে খায়সত্যপীরের সিন্নি।মুল্লুক জুড়ে উল্লুক ডাকে,ঢোলে কুল্লুক ভট্ট,ইলিশের ডিম ভাজে বঙ্কিম,কাঁদে তিনকড়ি চট্ট।গরানহাটায় সজনোডাঁটাকিনছে পুলিস সার্জন,চিৎপুরে ওই নাগা সন্ন্যাসীকাত হয়ে মরে চারজন।
পঞ্চায়েতের চুপড়ি বেতের,সরষে ক্ষেতের চাষী।কাঁচালঙ্কার ফোড়ন লাগায়কুড়োনচাঁদের মাসি।পটোলডাঙায় চক্ষু রাঙায়মুরগিহাটার মিঞা।শম্ভু বাজায় তম্বুরাটায়কেঁয়াও কেঁয়াও কিঞা।ঠন্ঠনে অজি বেচে লণ্ঠনচার পয়সায় আটটা।মুখ ভেংচিয়ে হেড্মাস্টারমন্তুরে করে ঠাট্টা।চিন্তামণির কয়লাখনিরকুলির ইনফ্লুয়েঞ্জা।বিরিঞ্চিদের খাজাঞ্চি ওইচণ্ডীচরণ সেন-জা।শিলচরে হায় কিলচড় খায়হস্টেলে যত ছাত্র।হাজি মােল্লার দাঁড়িমাল্লারবাকি একজন মাত্র।দাওয়াইখানায় শিঙাড়া বানায়,উচ্চিংড়েটা লাফ দেয়।
কনেস্টেব্ল্ পেতেছে টেব্ল্খুদিরে চায়ের কাপ দেয়।গুবরে পােকার লেগেছে মড়ক,তুবড়ি ছােটায় পঞ্চু।ন্যায়রত্নের ঘাড়ের উপরকাকাতুয়া হানে চঞ্চু।সিরাজগঞ্জে বিরাট মিটিং,তুলাে-বের-করা বালিশ।বংশু ফকির ভাঙা চৌকিরপায়াতে লাগায় পালিশ।রাবণের দশ মুণ্ডে নেমেছে।বকুনি ছাড়ায়ে মাত্রা।নেড়ানেড়ি দলে হরি হরি বলে,শেষ হল রামযাত্রা।
পুনশ্চ১১ নভেম্বর ১৯৪০
Comments
Loading comments…