ছেঁড়া মেঘের আলো পড়ে

ছড়া

ছেঁড়া মেঘের আলো পড়েদেউল-চূড়ার ত্রিশূলে;কলুবুড়ি শাকসবজিতুলেছে পাঁচমিশুলে।চাষা খেতের সীমানা দেয়।উঁচু ক’রে আল তুলে;নদীতে জল কানায় কানায়,ডিঙি চলে পাল তুলে।কোমর-ঘেরা আঁচলখানা,হাতে পানের কৌটা,ঘোষপাড়াতে হন্‌হনিয়েচলে নাপিত-বউটা।গোকুল ছোড়া গুঁড়ি আঁকড়েওঠে গাছের উপুরি,পেড়ে আনে খোলো থোলোকাঁচা কাঁচা সুপুরি।বর্ষাজলের ঢল নেমেছে,ছাপিয়ে গেল বাঁধখানা,পাড়ির কাছে ডুবো ডিঙিযাচ্ছে দেখা আধখানা।

লখা চলে ছাতা মাথায়গৌরী ক’নের বর-ভ্যাঙ ড্যাঙাড্যাঙ বাদ্যি বাজে,চড়কডাঙায় ঘর।

ভাগু মালী লাউডাঁটাতেভরেছে তার ঝাঁকাটা,কামার পিটোয় দুম্‌দুমিয়েগােরুর গাড়ির চাকাটা।মাঠের পারে ধক্‌ধকিয়েচলতি গাড়ির ধোঁওয়াতেআকাশ যেন ছেয়ে চলেকালাে বাঘের রোঁওয়াতেকাঁসারিটা বাজিয়ে কাঁসাজাগিয়ে দিল গলিটা—গিন্নিরা দেয় ছেঁড়া কাপড়ভর্তি করে থলিটা।ভিজে চুলের ঝুঁটি বেঁধেবসে আছেন সেজো বউ,মােচার ঘণ্ট বানাতে সেসবার চেয়ে কেজো বউ।

গামলা চেটে পরখ করেদড়ি দিয়ে বাঁধা গাই,উঠোনের এক কোণে জমারান্নাঘরের গাদা ছাই।ভালুক-নাচের ডুগ্‌ডুগি ওইবাজছে পাইকপাড়াতে,বেদের মেয়ে বাঁদর-ছানারলাগল উকুন ছাড়াতে।অশথতলায় পাটল গােরুআরামে চোখ বোঁজে তার,ছাগল-ছানা ঘুরে বেড়ায়কচি ঘাসের খোঁজে তার।ছকু মামী খেতের থেকেতুলছে মুলাে ভাদুরে,পিঠ আঁকড়ে জড়িয়ে থাকেছেলেটা তার আদুরে।হঠাৎ কখন বাদুলে মেঘজুটল এসে দলে দল,পশলা কয়েক বৃষ্টি হতেইমাঠ হয়ে যায় জলে জল।কচুর পাতায় ঢেকে মাথাসাঁওতালী সব মেয়েরা

ঘােষের বাগান থেকে পাড়েকাঁচা কাঁচা পেয়ারা।মাথায় চাদর বেঁধে নিয়েহাট থেকে যায় হাটুরে,ভিজে কাঠের আঁঠি বেঁধেচলছে ছুটে কাঠুরে।নিমের ডালে পাখির ছানাপাড়তে গেল ওরা কি,পকেট ভরে নিয়ে গেলকাঠবিড়ালির খােরাকি।হালদারদের মেয়েটা ওইদেখি তারে যখুনিমাঠে মাঠে ভিজে বেড়ায়,মা এসে দেয় বকুনি।গােলাকৃতি গড়নটা ওর,সবাই ডাকে বাতাবি—খুদু বলে, আমার সঙ্গেসাঙাৎনি কি পাবি।পুকুর-পাড়ে ছড়িয়ে আছে।তেলের শিশির কাঁচ-ভাঙা,জেলের পোঁতা বাঁশের খোঁটায়বসে আছে মাছরাঙা।

দক্ষিণে ওই উঠল হাওয়া,বৃষ্টি এখন থামল কি—গাছের তলায় পা ছড়িয়েচিবােয় ভুলু আম্‌লকি।ময়লা কাপড় হিস্‌হিসিয়েআছাড় মারে ধোবাতে,পাড়ার মেয়ে মাছ ধরতেআঁচল মেলে ডােবাতে।পা ডুবিয়ে ঘাটের ধারেঘােষপুকুরের কিনারায়মাসিক-পত্র পড়ছে বসেথার্ড্‌ ইয়ারের বীণা রায়।বিজুলি যায় সাপ খেলিয়েলক্‌ লকি।বাঁশের পাতা চম্‌কে উঠেঝক্‌ ঝকি।চড়কডাঙায় ঢাক বাজে ওইড্যাড্যাঙ ড্যাঙ।মাঠে মাঠে মক্‌ মকিয়েডাকছে ব্যাঙ॥

উদীচী২১ অগস্ট ১৯৪০

Comments

Loading comments…